মালদা

প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল .... নেতা মন্ত্রীদের কার্টুন আঁকতে আঁকতে জাল করে ফেললেন প্রধানমন্ত্রীর স্বাক্ষর, বিপাকে মালদার কার্টুনিস্ট

সোস্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যাক্তিদের নিয়ে কাটুর্ন এঁকে মজা পাচ্ছিলেন মালদার জনৈক সঞ্জীব হালদার। এবার প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করার অভিযোগে বিজেপির পক্ষ থেকে মালদার ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হল। মালদা জেলার বিজেপি নেতা মানবেন্দ্র নাথ চক্রবর্তী এই অভিযোগ দায়ের করেন। এতদিন সঞ্জীব হালদার মুখ্যমন্ত্রী, মন্ত্রী,পদস্থ আমলা বিভিন্ন পেশার মানুষদের নিয়ে একের পর এক কার্টুর্ন এঁকেছেন। গত বুধবার তার নিজস্ব ফেসবুক ওয়ালে প্রধানমন্ত্রীর প্যাডে প্রধানমন্ত্রী স্বক্ষর করা অশোক স্তম্ভ লাগানো একটি চিঠি পোষস্ট করা হয়। চিঠিতে দাবি করা হয় প্রধানমন্ত্রী সরাসরি তাকে চিঠিটি পাঠিয়েছেন। চিঠির বক্তব্য যে ১৫লক্ষ করে টাকা দেশের মানুষকে দেওয়ার কথা ছিল। সেই টাকা দিতে পারছি না।  বিদেশ সফরে টাকা খরচ হয়ে গেছে। এরপরেই বিজেপির জেলা নেতার পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করে। এরপর থেকেই সঞ্জীব হালদার পলাতক। অবিলম্বে অভিযুক্তর গ্রেফতারের দাবি জানিয়েছে জেলা বিজেপি।