মালদা

১৭ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে মালদা জেলা বইমেলা ও প্রদর্শনী

২০১৮-র ১৭ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ২৯ তম মালদা জেলা বইমেলা ও প্রদর্শনী। চলবে ২৪শে জানুয়ারি পর্যন্ত মালদা কলেজ মাঠে। বইমেলা কমিটির মাধ্যমে জানা গিয়েছে,এবছর বইমেলার থিম থাকবে " পরিচ্ছন্ন মালদা "। প্রদর্শনী কক্ষতে থাকছে মালদা জেলার পর্যটন সংক্রান্ত বিষয় নিয়ে প্রদর্শনী। সিস্টার নিবেদিতা-র ১৫০ তম জন্মদিবস উপলক্ষ্যে এবার মেলার মূল সাংস্কৃতিক মঞ্চটির নাম করন করা হবে " নিবেদিতা মঞ্চ "। আলোচনা মঞ্চের নাম দেওয়া হবে ইতিহাস অনুসন্ধিৎসু ব্যক্তি প্রয়াত কমল বসাকের নামে। জানা গেছে, মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার ও জনশিক্ষা দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি। এবছর বইমেলার প্রবেশমূল্য ধার্য করা হয়েছে জনপ্রতি পাঁচ টাকা করে।