উত্তরদিনাজপুর

টোটো র দাপটে নাজেহাল রায়গঞ্জবাসী, শহরকে যানজট মুক্ত করতে নেওয়া হচ্ছে নতুন পদক্ষেপ

ব্যাটারি চালিত রিকশা বা টোটো' র দাপটে নাজেহাল রায়গঞ্জবাসী, শহরের রাজপথ থেকে অলিগলি আখছাড় ঘটে চলেছে দুর্ঘটনা। শহরে দিনের পর দিন বেড়েই চলেছে বেআইনি টোটো। রায়গঞ্জ শহরকে বেআইনি টোটো যানজটমুক্ত করতে উদ্যোগী হলো রায়গঞ্জ থানার পুলিশ। এনিয়ে রায়গঞ্জ থানায় বৈধ টোটো মালিকদের সাথে বৈঠকে বসেন রায়গঞ্জ থানার আইসি, ডিএসপি জেলা সদর, ওসি ট্রাফিক সহ পুলিশের আধিকারিকেরা এবং রায়গঞ্জ পুরকর্তৃপক্ষ। এরপরই শহরে লাইসেন্সহীন টোটো আটক করা শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। টোটোর দাপটে অতিষ্ট রায়গঞ্জের বাসিন্দারা। শহরের রাস্তায় টোটোর দাপটে যানজটে অবরুদ্ধ হয়ে পরছে যোগাযোগ। শহরের রাজপথে অলিতে গলিতে গিজগিজিয়ে চলছে টোটো। রাস্তায় চলাই দায় হয়ে পরেছে অন্যান্য যানবাহনের। 

        রায়গঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ শহরে লাইসেন্সপ্রাপ্ত টোটোর সংখ্যা ১৯৫৭টি। কিন্তু শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ছ' হাজার ব্যাটারি চালিত রিকশা টোটো। এই অবৈধ বেআইনি টোটোর রাশ টানতে এবং রায়গঞ্জ শহরে যাতে অবৈধ টোটো না চলাচল করে তার জন্য পুলিশ ও বৈধ টোটো মালিকেরা যৌথভাবে উদ্যোগ গ্রহন করবে বলে আজ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা খুব শিঘ্রই রায়গঞ্জ শহর অবৈধ টোটোমুক্ত করে যানজট সমস্যা মেটানো সম্ভব হবে বলে জানানো হয়। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/jxnXql_dUxQ