মহানন্দার জলে প্লাবিত হয়ে ঘর ছাড়া হয়েছে বহু মানুষ। কেউ আশ্রয় নিয়েছে স্কুলে। কেউবা রাস্তার ধারে ক্যাম্প করে, কেউবা দিন কাটাচ্ছে খোলা আকাশের নীচে। আজ সেই সমস্ত এলাকা পরিদর্শনে যান উত্তর মালদা সাংসদ মৌসম নুর।এছাড়াও এলাকা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বিধায়ক ভুপেন্দ্র নাথ হালদার সহ অনেক কর্মী সমর্থক। এদিন তিনি বন্যার্তদের সাথে কথা বলেন এবং তাদের সুবিধা অসুবিধা সমস্ত বিষয়ে জানেন। সারকারি দিক থেকে তারা সাহায্য পেয়েছে কি না সমস্ত কিছু নিয়ে তিনি কথা বলেন।
এলাকা পরিদর্শন করে তিনি জানান, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে তারা বানভাসি মানুষদের কথা বলেছেন এবং সাহায্যর জন্য আবেদন জানিয়েছেন। কিন্তু বানভাসিদের সাথে তিনি কথা বলে দেখেছেন বহু এলাকায় ত্রিপল পৌঁছায়নি, খাবারেরও সমস্যা আছে।তিনি জানান যেভাবে সরকারি সহযোগিতা সাধারন মানুষের পাওয়ার কথা সেটা তারা পাচ্ছেন না। এই সমস্ত বিষয় নিয়ে তিনি জেলা শাসককে জানাবেন বলে জানান সাংসদ মৌসম নুর।