গ্রাহকদের দেওয়ার জন্য কেরোসিন তেল বাইরে পাচার করতে গিয়ে গ্রামের বাসিন্দাদের হাতে ধরা পরল এক রেশন ডিলার। এই ঘটনায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রামপঞ্চায়েতের ঘাঘরা গ্রামে। ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ পাচার করার গাড়িসহ ২০০ লিটার তেল আটক করলেও ক্ষুদ্ধ গ্রামবাসীরা রেশন ডিলার উজ্জ্বল বর্মনকে গ্রেপ্তারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। যদিও রেশন ডিলার উজ্জ্বল বর্মন কে বাড়িতে পাওয়া যায়নি।গরীব মানুষদের জন্য রেশন থেকে সস্তায় কেরোসিন দেয় সরকার। রেশন ডিলারের মাধ্যমে রেশন সামগ্রী গ্রামের মানুষদের কাছে পৌঁছানোর কথা থাকলেও অভিযোগ অধিকাংশ ক্ষেত্রেই তা পৌঁছায়না। সোমবার রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রামপঞ্চায়েতের ঘাঘরস গ্রামে একটি অটোতে করে বেশ কয়েকটি কনটেনারে রেশনের কেরোসিন তেল বাইরে পাচার হচ্ছিল। গ্রামের বাসিন্দারা হাতেনাতে ধরে ফেলে তেলসহ অটোটিকে। জিজ্ঞাসাবাদ করে জানা যায় এলাকার রেশন ডিলার উজ্জ্বল বর্মনের রেশন দোকান থেকে ওই তেল বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে ঘাগরা গ্রামে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ চালকসহ অটো এবং তার মধ্যে থাকা কেরোসিন তেল আটক করে। গ্রামবাসীরা দাবি করে পাচারকারী রেশন ডিলার উজ্জ্বল বর্মনকে গ্রেপ্তার করতে হবে। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখাতে থাকেন গ্রামের বাসিন্দারা।এরপর পুলিশ ডিলারের খোঁজে তল্লাশি চালালেও তাকে এলাকায় পাওয়া যায়নি। ডিলার উজ্জ্বল বর্মনকে গ্রেপ্তারের আশ্বাস দিলে পুলিশকে ঘেরাও মুক্ত করে স্থানীয় বাসিন্দারা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/617DstxgmZU
উত্তরদিনাজপুর