মালদা

নদীর ঘাট বেআইনী ভাবে দখল করার অভিযোগ উঠল একদল ঘাট মাফিয়ার বিরুদ্ধে। জেলা পুলিশ প্রশাসনের দ্বারস্থ নৌকা চলাচলের ঠিকা পাওয়া ব্যাক্তিরা

নদীর ঘাট দখল করে বেআইনী ভাবে নৌকা চালানোর অভিযোগ উঠলো একদল ঘাট মাফিয়ার বিরুদ্ধে। আইনী ভাবে এই ঘাট দিয়ে নৌকা চলাচলের ঠিকা পাওয়া ব্যাক্তিরা থানায় অভিযোগ জানালেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। বাধ্য হয়ে তারা মালদা জেলা পরিষদ ও পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে। 

        মালদা থানার অর্ন্তগত মহিষবাথানী থেকে পুখুরিয়া থানার অর্ন্তগত পীড়গঞ্জ পর্যন্ত মহানন্দা নদীর ঘাটের নৌকা চলাচলের জন্য আইনী ভাবে ঠিকা পায় রাব্বুল হক ও আসারুদ্দিন শেখ। তাদের অভিযোগ তাদেরকে নৌকা চালাতে না দিয়ে বেআইনী ভাবে এই ঘাটে অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকা পাড়াপাড় করছে একদল ঘাট মাফিয়া। তারা এই নিয়ে মালদা থানা ও পুখুরিয়া থানার দ্বারস্থ হলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না। উল্টে তাদের হুমকি দিচ্ছে ওই ঘাট মাফিয়ারা। বাধ্য হয়ে তারা জেলার পুলিশ সুপার জেলা শাসক ও মালদা জেলা পরিষদের দ্বারস্থ হয়েছে। মালদা জেলা পরিষদের সহ সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল বলেন এভাবে নৌকা পাড়াপাড় করা সম্পূর্ণ বেআইনী। জেলা পরিষদ পুলিশ মারফৎ যথাযোগ্য আইনী ব্যবস্থা নেবে।