মালদা

এক দম্পতির আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য মানিকচক থানা এলাকায়।

এক দম্পতির আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মানিকচক থানা এলাকায়। এই ঘটনায় স্ত্রীর মৃত্যু হলেও  হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে স্বামী। মৃত স্ত্রীর নাম অর্চনা রজক। আশঙ্কাজনক স্বামীর নাম রাম রজক। মৃতের আত্মীয় পারুল রজক জানান বেশ কিছুদিন ধরে সংসারে অভাব চলছিল। ইট ভাটায় শ্রমিকের কাজ করত রাম রজক। কয়েক মাস আগে কাজ হারায় রাম। এরপর আর্থিক অনটনে চলছিল সংসারে। ঋণ নিয়ে দুমুঠো অন্ন জোগার করে বেঁচে ছিলেন তাদের ছয় বছরের একমাত্র ছেলেকে নিয়ে। কিন্তু কোন স্থানে কাজ জুটছিল না রামের। ফলে ঋণের বোঝা বাড়তে থাকে তাদের। আর ঋণ দাতারাও পাওনা টাকার জন্য চাপ দিতে থাকে। যার ফলে সংসারে অশান্তি শুরু হয়। এরপরই মানিকচক থানার কালেন্দ্রী গ্রামের বাসিন্দা রাম ও অর্চনা গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়। আজ সকালে গ্রামের স্থানীয় বাসিন্দারা ঝুলন্ত দুটি দেহ দেখতে পেয়ে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যায়। চিকিৎসকেরা জানান অর্চনা রজকের মৃত্যু হয়েছে। আর রাম রজকের অবস্থা সঙ্কটজনক। তার চিকিৎসা শুরু করেছে। এমন ঘটনার ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/NDlCUmYtt-Q