উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে মুখ্যমন্ত্রীর সভায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনার তদন্ত শুরু করল পুলিশ। উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের নেতৃত্বে পাঁচজনের একটি প্রতিনিধি দল হেমতাবাদে মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেন। সভাস্থলের ডিজোনে যে কয়জন পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের ডাকা হয়েছে। প্রশ্ন উঠেছে ডিজোন ঘিরে সাড়ে চার ফিট উঁচু বাঁশের ব্যারিকেড টপকে কিভাবে ওই মহিলা মঞ্চে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে পৌঁছে গেল এবং অপর এক মহিলাও নিরাপত্তার ব্যারিকেড টপকে মঞ্চের কাছাকাছি পৌঁছে গেল তা নিয়ে। করনদিঘীর ছাগলকাটি গ্রামের বাসিন্দা এই দুই মহিলা সম্পর্কে বোন। বাবার খুনের ঘটনার বিচার চাইতেই মুখ্যমন্ত্রীর কাছে কথা বলতেই গিয়েছিল বলে জানা গিয়েছে। তবে ডিজোনের নিরাপত্তা বলয় ভেদ করে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হল। তদন্তের রিপোর্ট রাজ্যে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/H1OLJo98D5M