আজ রাজ্য গ্রামীণ সড়ক দিবস। সেই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদীয়ার কৃষ্ণনগর থেকে রাজ্যের বিভিন্ন স্থানে প্রায় ১২ হাজার কিলো মিটার রাস্তার উদ্বোধন করেন। সেই মতে মঙ্গলবার মালদা জেলাতেও জেলাব্যাপী গ্রামীণ সড়ক দিবস পালন করা হয়। পাশাপাশি মালদার মানিকচক ব্লকেও পালন করা হয় দিনটি। ২৯ কোটি টাকায় ব্যয়ে তৈরি হয়েছে ২০ টি রাস্তা। তার মধ্যে মানিকচকের ফতেনগর থেকে গোবিন্দপুর পর্যন্ত ১৬.৩৩ কিলো মিটার রাস্তা রাজ্য গ্রামীণ সড়ক দিবস উপলক্ষে আজ উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সহ-সভাধিপতি গৌড় চন্দ্র মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি, দলনেতা, বি ডি ও, ডি পি আর ডি সহ স্থানীয় গ্রামবাসীরা।
মালদা জেলা পরিষদের সহ-সভাধিপতি গৌড় চন্দ্র মণ্ডল জানান, মালদা জেলায় ২২৮ টি রাস্তা ৮১৯ কিলো মিটার রাস্তার উদ্বোধন হয়েছে। যার মধ্যে মানিকচক ব্লকে ২০ টি সড়কের উদ্বোধন করা হয়। ফতেনগর থেকে গোবিন্দপুর ১৬.৩৩ কিলো মিটারের পিচ রাস্তার উদ্বোধন হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/XLeXOQPNWHg