মালদা

মালদা টাউন স্টেশন চত্বরে আর পি এফ ক্যাম্পাসে কাজ চলাকালীন ভেঙে পরলো নির্নিয়মান বিল্ডিং

মালদা টাউন স্টেশনে চত্বরে আর পি এফ ক্যাম্পাসে কাজ চলাকালীন ভেঙে পরলো নির্নিয়মান বিল্ডিং। কেউ হতাহত না হলেও ব্লিডিংটি ভেঙে পরেছে আর পি এফ এর গাড়ির উপরে। যে সময় দেওয়ালটি ভেঙে পরে সেই সময় ওই স্থানে কেউ না থাকায় হতাহতের কোন খবর নেই। তবে সেই সময় সেই স্থানে বা গাড়িতে কেউ উপস্থিত থাকলে প্রান হানির আশঙ্কা ছিল। নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে। ঘটনাস্থলে পূর্বরেলে মালদা ডিভিশনের কর্তারা পৌঁছান। অভিযোগ আর পি এফ ক্যাম্পাসের দৌতলা তৈরী হচ্ছিলো কোন লিনটন বা পিলার ব্যবহার করা হয়নি। তদন্তের নির্দেশ দিয়েছে রেল কতৃপক্ষ।

        এই ঘটনায় কর্মরত হেড মিস্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, ঢালায় করার সময় সেখানে যে বাঁশের ব্যবহার করা হয়েছিল সেই বাঁশটি সরে যাওয়ার কারনে এই দুর্ঘটনাটি ঘটেছে। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/ECHtfKpdkIM