মালদা

জ্বরে মৃত্যুর তথ্য গোপন সহ সাত দফা দাবি নিয়ে মালদা জেলা কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন জেলা শাসককে

অজানা জ্বর ও ডেঙ্গুতে জেরবার মালদা জেলা। এই পরিস্থিতিতে প্রতিদিন বাড়ছে জ্বরে আক্রান্তের সংখ্যা। এমনি পরিস্থিতিতে মালদা জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা শাসকের হাতে সাত দফা দাবি নিয়ে ডেপুটেশন তুলে দেওয়া হয় মঙ্গলবার। 

        আজ দুপুরে প্লাকার্ড ব্যানার নিয়ে শহর ও পঞ্চায়েত এলাকা পরিস্কার, যুদ্ধকালীন পরিস্থিতে রোগের প্রসার প্রতিরোধ, জ্বরে মৃত্যুর তথ্য গোপন সহ একাধীক ইস্যুতে টাউন হল ময়দান থেকে এক বিশাল মিছিল বের করে শহর পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় জেলা কংগ্রেস। এরপর জেলা শাসক ও পুলিশ সুপারের হাতে স্মারক তুলে দেয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সাবিনা ইয়াসমিন, ঈশা খান চৌধুরী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।