পথ দুর্ঘটনায় মৃত্যু এক নাবালকের। ঘটনাটি ঘটেছে গাজোল ব্লকের রানীগঞ্জ ১ নং ওয়ার্ডের শিমলজুড়ি এলাকায়। মৃতের নাম অভিজিৎ বাস্কি(২), বাবার নাম শিবরাম বাস্কি, বাড়ি রানীগঞ্জ ১ নং ওয়ার্ডের শিমলজুড়ি গ্রামে। জানা যায়, চলন্ত ভুটভুটি আলামপুর থেকে আনিং যাওয়ার সময় ঐ নাবালকে ধাক্কা মারে এবং নাবালকটি ভুটভুটির চাকার নিচে পড়ে যায়, সেখানেই মৃত্যু হয় তার। প্রতিবেশীরা দেখতে পেয়ে বাড়িতে খবর দেওয়ায় গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তারপর গাজোল থানায় লিখিত অভিযোগ করা হয়। পুলিশ সূত্রে খবর পাওয়া যায় ভুটভুটি চালকের নাম গোপাল মণ্ডল, বাড়ি রোনাগঞ্জে। কিন্তু ভুটভুটি চালক পলাতক, তদন্তে করছে পুলিশ।
মৃতের আত্মীয় দানিয়ার মারডি জানান, তাদের দাবী ভুটভুটি চালকেরা কোন লিখিত কাগজ পত্র ছাড়াই ভুটভুটি চালায়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/DnM4aVZyzE4