উত্তরদিনাজপুর

কীর্ত্তন পরিবেশন করার সময় মাইকের মাইক্রফোন হাতে নিতেই মৃত্যু হল এক ব্যাক্তির

কীর্ত্তন পরিবেশন করার সময় মাইকের মাইক্রফোন হাতে নিতেই বিদ্যুতের সংযোগ হবার কারনে মৃত্যু হল এক কীর্ত্তনীয়ার। এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি ঘটেছে বৃ্হস্পতিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ১ নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধিন মাহীনগর গ্রামে এক গৃহস্থের বাড়িতে। মৃত ব্যক্তির নাম পরিমল রায়(৩৫)।

            জানাজায় আজ দুপুরে এক গৃহস্থের বাড়িতে কীর্ত্তন পরিবেশনের সময় মাইকের মাইক্রফোন হাতে নিতেই এই বিপত্তি ঘটে কীর্ত্তনীয়ার। মাইকের জন্য বিদ্যুত সংযোগ নেওয়া হয়েছিল আর তার ফলেই এই ঘটনাটি ঘটে। তরিঘরি স্থানীয় বাসিন্দারা পরিমল রায়কে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। খবর পেয়ে হাসপাতালে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ।পড়ে পুলিশ মৃতদেহ ময়না তদন্তেত জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। এই ঘটনার জেরে গ্রামে শোকের ছায়া নেমে আসে। ঘটনার তদন্তে পুলিশ।