অমানবিক দৃশ্য দেখা গেল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ হাসপাতাল চত্বরে হাসপাতাল সুপারের ঘরের সামনে। মানুষজন শিউরে উঠলেন। মৃত সদ্যজাত মানব শিশুর দেহ কুকুর রা কামড়ে ছিড়ছে। এলাকাবাসীর ডাকাডাকিতে ছুটে আসে হাসপাতালের সাফাই কর্মী। সভ্য সমাজকে মুখ লুকানোর হাত থেকে রক্ষা করে তারা।
এলাকাবাসী অভিযোগ করেন, হাসপাতাল কতৃপক্ষের গাফিলতির জন্য এহেন পরিস্থিতি। তবে হাসপাতাল সুপার ডাঃ গৌতম মন্ডলের সাফাই হাসপাতালের রেজিস্টার অনুযায়ী বিগত কয়েকদিনের সব মৃত সদ্যজাতকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই সদ্যজাতর মৃতদেহ অন্য কোনো জায়গা থেকে ওখানে আনা হয়েছে। তবে যাই হোক কেন সভ্য সমাজের লজ্জার বিষয় হয়ে রইল আজকের ঘটনা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/VyiVIJHelRg
উত্তরদিনাজপুর