কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির ওসি গৌতম চৌধুরীর নেতৃত্বে বুধবার একদল পুলিশ কর্মী অভিযান চালায় সাহাবাজপুর বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক সংলগ্ন এলাকায়। সেখানে হানা দিয়ে পুলিশ দুই জন ডাকাতকে গ্রেফতার করে। তাদের সঙ্গে থাকা বাকি ৪ জন পালাতে সক্ষম হয়। ধৃতদের নাম রাজকুমার মন্ডল(২৫) বাড়ি গোলাপগঞ্জ ফাঁড়ির রামনগর এলাকায়। আরেকজন উজ্জ্বল মন্ডল (২৪) বাড়ি সাহাবাজপুর বুদ্ধু টোলা। ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে একটি পাইপ গান, এক রাউন্ড কার্তুজ, দুটি হাসুয়া। পুলিশের অনুমান তারা ওই এলাকায় ডাকাতি করার উদ্দেশে জড়ো হয়েছিল।ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ এবং সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়া হবে তাদের বলে জানা যায়।
মালদা