জমি ঘেরা নিয়ে দুই পরিবারের বিরোধ।এরপরেই হাতাহাতি থেকে সংঘর্ষ বেঁধে যায় দুই পক্ষের মধ্যে। সংঘর্ষে উভয় পক্ষের জখম হয়েছে ছয় জন। গুরুতর জখম অবস্থায় দুই জনকে ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বাকি চার জন ভর্তি রয়েছে বাঙ্গিটোলা স্বাস্থ্য কেন্দ্রে। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ী থানার রথবাড়ী কৃষ্ণপুর গ্ৰামে। এই ঘটনায় উভয় পক্ষই অভিযোগ জানিয়েছে মোথাবাড়ি থানায়।
জানাযায়, কশিরুদ্দিন আলিমরা গত কুরি বছর আগে চব্বিশ শতক জায়গা কিনেছিলেন ওই এলাকার বাসিন্দা ইয়াসিন আলিদের কাছ থেকে। সেখানেই তিন শতক জায়গা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। কাশিরুদ্দিনদের অভিযোগ ইয়াসিন আলিরা জোরকরে বেশি জমি ঘিরে ছিলো সেই সময় বাধা দিতে গেলে তারা প্রথমে হামলা চালায় এবং পরে শুরু হয় সংঘর্ষ। বর্তমানে কাসিরুদ্দিন আলিম ও ইয়াসিন আলি মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। থানায় অভিযোগ হলেও কেউ গ্ৰেপ্তার হয়নি। যদিও ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে যায় পুলিশ।