কালিয়াচকে জালনোটের কারবার অব্যাহত।বিএসএফ এর ২৪ নম্বর জি ব্রাঞ্চ সূত্রের খবর পেয়ে শনিবার রাতে চৌরি অনন্তপুর কামাত আই টি আই কলেজের কাছ থেকে ১ লক্ষ ৯৬ হাজার টাকার জালনোট সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ।
জানা যায়, বৈষ্ণবনগর থানার ঘেড়া ভগবানপুর এলাকার বাসিন্দা আবুল হোসেন তারই ছেলে নাজমুল হক (২০)। শনিবার রাতে চৌরি অনন্তপুর কামাত আই টি আই কলেজের কাছে অভিযান চালায় পুলিশ সেখান থেকে গ্রেফতার করে নাজমুল হক কে।ধৃতর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ লক্ষ ৯৬ হাজার টাকার জালনোট। যার মধ্যে প্রত্যেকটি নোট নতুন দুই হাজার টাকার জালনোট।মোট নোট ছিল ৯৮ টি। রবিবার সকালে কালিয়াচক থানার পুলিশ নাজমুল হক কে মালদা জেলা আদালতে পেশ করে। এবং ১০ দিনের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।