মালদা

বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের আর্থিক অনুদান দেওয়ার জন্য ব্লকের কৃষি দপ্তরে দেওয়া হচ্ছে ফর্ম

বামনগোলা ব্লকের তিতপুর এডিও অফিস এর পক্ষ থেকে শিবির করে বামনগোলা ব্লকের ৬ টি অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের আমন ধানের ক্ষতিপূরণ হিসাবে টাকা দেওয়ার জন্য। বুধবার ০৮.১১.১৭ তারিখ থেকে আগামী ২৩.১১.১৭ তারিখ পর্যন্ত ফর্ম দেওয়া ও জমা নেওয়া হবে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো করা হচ্ছে ফর্ম বিলি বলে জানা যায়। শতক প্রতি ৫৪ টাকা করে সর্বচ্চ ২৭০০০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে। কৃষকরা ফর্ম পেয়ে খুশি। কারন কিছুটা হলেও তারা ফসলের খতির অংশের কিছুটা তো পাবে। এডিও সনাতন দাস জানিয়েছেন ০৮.১১.১৭ থেকে ২৩.১১.১৭ তারিখ পর্যন্ত ফর্ম বিলি ও জমা করা হবে। 

        পাশাপাশি এদিন পুরাতন মালদা ব্লকের কৃষি দপ্তরে বন্যায় ক্ষতিগ্রস্থ চাষিদের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে ক্ষতিগ্রস্থ চাষিদের আর্থিক অনুদান দেওয়ার জন্য ফর্ম দেওয়া হয়। জানা গিয়েছে ক্ষতিগ্রস্থ চাষিরা এক হাজার থেকে ২৭ হাজার টাকা পর্যন্ত পাবে। বিভিন্ন অঞ্চল থেকে বহু মানুষ এদিন ভির জমায় ফর্ম নিতে এসে।