উত্তরদিনাজপুর

বেহাল রাস্তা মেরামতের দাবিতে রাস্তা কেটে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল চাপদুয়ার গ্রামের গ্রামবাসীরা

বেহাল রাস্তা মেরামতের দাবি নিয়ে বহুবার আন্দোলন করেও প্রশাসনের পক্ষ থেকে কোন উত্তর পাওয়া যায়নি। তাই আজ রাস্তা কেটে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় কয়েক হাজার বাসিন্দারা। নাকাল ওই পথ দিয়ে চলাচলকারী শিক্ষক-শিক্ষিকা থেকে অফিসযাত্রী। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহর সংলগ্ন চাপদুয়ার গ্রামে। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় বিক্ষোভস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। 

        রায়গঞ্জের সুভাষগঞ্জ থেকে বাহিন গ্রামপঞ্চায়েতের প্রায় ৫০ টি গ্রামের একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পরে আছে। অথচ এই পথ দিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষ জীবন জীবিকার কারনে চলাফেরা করেন। শিক্ষক-শিক্ষিকা থেকে অফিসযাত্রী, কৃষক থেকে শ্রমিক সব মানুষরা রায়গঞ্জ শহরের সাথে যোগাযোগের একমাত্র রাস্তা হলো সুভাষগঞ্জ-চাপদুয়ার রাস্তা। এমনকি পার্শ্ববর্তী রাজ্য বিহারেও যেতে এই পথই ব্যাবহার করেন মানুষ। এই বেহাল রাস্তা মেরামতের জন্য দীর্ঘদিন ধরে পথ অবরোধ সহ বিভিন্ন আন্দোলন করেছিলেন গ্রামের বাসিন্দারা। সেই সময় রায়গঞ্জ ব্লকের জয়েন্ট বিডিও রাস্তা মেরামতের আশ্বাস দিলে আন্দোলন বন্ধ করেছিলেন তারা। এই ঘটনার ছ'মাস পার হয়ে গেলেও প্রশাসনের কোনও উদ্যোগ না দেখায় আজ সকাল থেকে রাস্তা কেটে পথ অবরোধ শুরু করে। ঘটনাস্থলে দ্রুত পুলিশ পৌঁছে রাস্তা কাটা আটকে দেয়। পথ অবরোধের জেরে নাকাল হন মানুষ। স্কুলগুলিতে পরীক্ষা থাকলেও স্কুলে পৌঁছাতে পারেননি শিক্ষক-শিক্ষিকারা। পাশাপাশি তারাও দাবি করেন চলাচলের অযোগ্য এই রাস্তা মেরামত খুবই প্রয়োজন। আন্দোলনকারীদের দাবি রাস্তা মেরামতের কাজ শুরু না করা পর্যন্ত বন্ধ থাকবে এই রাস্তা। রায়গঞ্জ ব্লক প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/lXmsCdZPbFY