মালদা

বোর্ডমানি সহ ৭ জন জুয়াড়িকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে কালিয়াচক থানার পুলিশ বালিয়া ডাঙার ঋষিপাড়া এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ স্থানীয় বাসিন্দা অজয় রজকের বাড়ি থেকে ৭ জন জুয়াড়িকে গ্রেফতার করে। জানা গিয়েছে, ধৃতরা কালিয়াচক থানার বিভিন্ন এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৩৫২০ টাকার বোর্ডমানি ও জুয়া খেলার জিনিস। রবিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।