তীব্র শীতের হাত থেকে বাঁচতে শরীর গরম করতে আগুন জ্বালিয়ে তাপ নিতে গিয়ে পুড়ে মারা গেল এক বৃদ্ধা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর
দিনাজপুর জেলা রায়গঞ্জ থানার পানিশালা এলাকার সুকুরটোলা গ্রামে। মৃতার নাম বকিয়া খাতুন ( ৬৫)। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা
হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জানা গিয়েছে গতকাল সন্ধ্যা নাগাদ প্রবল শৈত্যপ্রবাহ আর কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচতে রায়গঞ্জের পানিশালা
সুকুরটোলা গ্রামের বাসিন্দা বৃদ্ধা বকিয়া খাতুন বাড়ির উঠোনে আগুন জ্বালিয়ে শরীর গরম করছিলেন। আচমকাই তার পরনের শাড়িতে আগুন লেগে দগ্ধ
হয়ে পরেন। তাকে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসার খানিক পরে মৃত্যু হয় ওই বৃদ্ধার। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে সুকুরটোলা গ্রামে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/VzvzvVblz8Q
উত্তরদিনাজপুর