উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের পুর বাস স্ট্যান্ডে চার আদিবাসী মহিলাকে শ্লিলতাহানী ও ধর্ষনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছিল রায়গঞ্জ শহরে। ঘটনায় জড়িত আরেকজন দুষ্কৃতিকারিকে গ্রেপ্তার করলো রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশসূত্রে জানা গেছে ধৃত ওই ব্যাক্তির নাম বাপ্পা পাসওয়ান, বাড়ি রায়গঞ্জ শহরের শক্তিনগর এলাকায়। অভিযুক্তকে রবিবার রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে তার জামিন নাকচ করা হয় বলে জানাজায় আদালতসূত্রে।
উল্লেখ্য, গত ৯ ই জুলাই উত্তর দিনাজপুর জেলায় বিজেপির ডাকা বন্ধের দিনে রায়গঞ্জ পুর বাসস্ট্যান্ডে দুই নাবালিকা সহ চার আদিবাসী মহিলাকে ধর্ষন করে দুষ্কৃতকারীরা। ওই আদিবাসী মহিলাদের পড়ে পুর বাসস্ট্যান্ডের সামনে এক হোটেলে নিয়ে ধর্ষন করা হয় বলে অভিযোগ। পুলিশ সেই ঘটনায় ওই হোটেলের ম্যানেজার ও এক কর্মী সহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে। শনিবার গভীর রাতে আরেকজন দুষ্কৃতি বাপ্পা পাসওয়ানকে গ্রেপ্তার করে পুলিশ। এখোন পর্যন্ত এই ঘটনায় মোট আট জনকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানার পুলিশ। এই ঘটনার সাথে আর কে কে জড়িত রয়েছে তার তদন্ত চালু আছে বলে পুলিশ সূত্রে খবর।