উত্তরদিনাজপুর

রায়গঞ্জের বেনফেড অফিসের একটি পরিত্যক্ত ঘরের মধ্যে এক ব্যাক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার

অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের পূর্ব অশোক পল্লীর ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে। ওই এলাকায় অবস্থিত বেনফেড অফিসের একটি পরিত্যক্ত ঘরে থেকে পঁচাগলা মৃতদেহ উদ্ধার হয়। ওই মৃত ব্যাক্তির নাম পরিচয় জানা যায়নি।

            জানা গেছে, আজ দুপুরে রায়গঞ্জ থানার ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা বেনফেড অফিসের ভেতর থেকে এলাকার মানুষ দুর্গন্ধ পেয়ে খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। রায়গঞ্জ থানার পুলিশ ওই অফিসের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলে সেই সময় অফিসেরই একটি পরিত্যক্ত ঘরের মধ্যে এক ব্যাক্তির পচাগলা মৃতদেহ পরে থাকতে দেখতে পায়। এই খবর জানাজানি হতেই এলাকার বহু মানুষ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।