হাসপাতালের রুগি ও তাদের পরিজনদের ন্যায্য মূল্যে দুগ্ধজাত পণ্য তুলেদিতে বুধবার উদ্বোধন হল রায়গঞ্জ জেলা হাসপাতালে মাদার ডেয়ারি বিপণন কেন্দ্রের এদিন দুপুরে আনুষ্ঠানিক ভাবে এই বিপন্ন কেন্দ্রের সূচনা করেন জেলা শাসক আয়েশা রানি। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহর সভাধিপতি পূর্ণেন্দু দে, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রবেশ মৃধা প্রমুখ। এদিন জেলা হাসপাতাল চত্বরে এই বিপন্ন কেন্দ্রের সূচনা করে জেলা শাসক জানান, এই বিপন্ন কেন্দ্রে চালাবে একটি কোঅপারেটিভ। এখানে মিলবে দুধের তৈরি সমস্ত পন্ন। শুধু হাসপাতালের রুগী নয়, রায়গঞ্জ শহরের মানুস ন্যায্য মুল্যে পন্ন পাবেন এই কেন্দ্র থেকে। এই জেলার দুধ দিয়ে কুলিক দুগ্ধ উৎপাদন কেন্দ্রে এখন তৈরি হচ্ছে মাদার ডেয়েরির এই সমস্ত পন্ন। এবারের সরকারি উদ্যোগে সেই দুগ্ধজাত পন্ন বিক্রি করতে জেলায় প্রথম বিপণি খোলা হল জেলা হাসপাতালে।
অন্যদিকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, এই জেলার স্বাস্থ্য ব্যাবস্থা উন্নয়নে রাজ্য সরকার ৬০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই টাকা দিয়ে রায়গঞ্জ জেলা হাসপাতাল, ইসলামপুর মহকুমা হাসপাতাল সহ ৯ টি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়ন ঘটানো হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Z2JIzVRGzxY