পুরাতন মালদার ৮ মাইল এবং নবাবগঞ্জ হাটের পর এবার নতুন একটি হাট সংযোজন হতে চলেছে পুরাতন মালদার নারায়নপুর কিষান মণ্ডিতে। জানা গিয়েছে, মালদা জেলা শাসকের নির্দেশে এখানে প্রতিদিন সকালে সবজি বাজার বসবে। বৃহস্পতিবার ও রবিবার সাপ্তাহিক হাট হবে। সমস্ত কিছু শাঁক সব্জির পাশাপাশি গোরু ও ছাগল এই সমস্ত কিছুও কেনা বেচা হতে পারে।
হাটের উদ্যোগতারা জানান, হাটের ভালো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। আর আগামীতেও আরও ভালো প্রতিক্রিয়া পাওয়া যাবে বলে তারা আশাবাদী।