শীতের সন্ধ্যায় জীবন্ত সদ্যজাত শিশু কন্যা উদ্ধারে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে, হবিবপুর থানার কেন্দপুকুর বাজার এলাকায়। শিশুটিকে উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে ভরতি করে স্থানীয়রা।
পুলিশ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সন্ধ্যে বেলা স্থানীয় এক পথচারী শিশুটির কান্না শুনতে পান। এরপর বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে ওই এলাকায়। চাদরে মুরে ওই শিশুটিকে কেউ কারা ফেলে যায় ওই এলাকায়। এক নিঃসন্তান মহিলা উদ্ধার হওয়া শিশু কন্যাটির
দায়িত্বও নিতে চান। তবে সরকারী কিছু নিয়মের কারনে তা সম্ভব হয়নি।
হাসপাতাল সূত্রের খবর, রাতেই ওই শিশুটিকে স্থানান্তর করা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। স্থানীয়দের ধারনা, কন্যা
সন্তান জন্মানোর কারনেই হয়তো ওই শিশুটিকে রাস্তায় ফেলে পালিয়ে যায় তার বাবা মা। এমন নানা প্রশ্ন ঘুরতে থাকে লোকেদের মুখে। খবর পেয়ে জেলা শিশু সুরক্ষা কমিটির সদস্যরাও ছুটে যান হাসপাতালে। তাদের নজরদারিতে বর্তমানে ওই শিশুটি চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তবে কে বা কারা ওই শিশুটিকে রাস্তায় ফেলে যায়, তা নিয়ে তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।