প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে গ্রামবাসীদের কাছ থেকে ২০হাজার টাকা করে নিয়ে আত্মস্বাত করার অভিযোগ গ্রামের কংগ্রেস পঞ্চায়েত সদস্যা ও তার স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা থানার সাহাপুর গ্রামপঞ্চায়েতের মাধাইপুর এলাকায়।
জানা গিয়েছে সাহাপুর গ্রামপঞ্চায়েতের মাধাইপুর এলাকার বেশির ভাগ মানুষ দিন মজুরের কাজ করে সংসার চালান। এই এলাকায়
মানুষের অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে গ্রামে আসে কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা শেফালি খাতুন ও স্বামী কংগ্রেস নেতা জাকির শেখ। এরপর তারা গ্রামবাসীদের বলে ঘর নিতে হলে ২০হাজার টাকা করে দিতে হবে না হলে ঘর দেওয়া হবেনা। ঘর পাওয়ার আশায় অনেকে ধার করে আবার কেউ লোন করে ওই টাকা দেয়। এরপরেও তারা অনেকেই ঘর পাইনি। তারা বার বার ওই ঘরের জন্য পঞ্চায়েতে গেলেও তার কোন ঘর পায়নি। এমনকি ওই পঞ্চায়েত সদস্যা বা তাদের কোন হদিশ পায়নি। এরপরেই বিষয়টি গ্রামবাসীরা বিডিও দপ্তর ও জেলাশাসকের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত কংগ্রেস সদস্যা ও তার স্বামী।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/N9dnPyI6gMY
মালদা