গাজোল ২ নং গ্রামপঞ্চায়েত অফিসে ৮ দফা দাবী নিয়ে প্রাধানকে ডেপুটেশন দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। এই ডেপুটেশন কর্মসূচীকে ঘিরে প্রচুর পুলিশ মোতায়ন ছিল প্রামপঞ্চায়েত অফিস প্রাঙ্গণে। এদিন বিজেপির নেতা কর্মীরা গাজোলের পাচপাড়া বিজেপির পার্টি অফিস থেকে মিছিল করে গাজোল ২ নং গ্রাম পঞ্চায়েত অফিসে আসেন। অঞ্চল অফিসের সামনে তাদের ৮ দফা দাবী নিয়ে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভের পর বিজেপির কয়েক জন নেতা কর্মী প্রধান সুনীল হাসদা ও উপ-প্রধান অনন্ত ঘোষের কাছে তাদের ৮ দফা দাবী নিয়ে ডেপুটেসন দেন।
জানা যায় শান্তি পূর্ণ ভাবে এই ডেপুটেশন কর্মসূচীটি সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন গাজোলের বিজেপি নেতা চঞ্চল প্রসাদ চক্রবতী, ঠাকুর দাস সরকার, জয়দের সাহা, নিহার রঞ্জন মণ্ডল, বিপুল বাগচী, তপন সরকার, বিকাশ বর্মণ। তেদের দাবী গুলি ছিল-মশালদিঘী থেকে হাতীমারী রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরে রয়েছে তার মেরামত করা এবং পাকা রাস্তায় পরিণত করা। স্বচ্ছ ভারতের যে অভিযান চলছে তেতে শৌচালয় দেবার কাজ দ্রুত করা, ১০০ দিনের কাজে স্বচ্ছতা আনতে হবে, ডিজিটাল রেশন কার্ড সবাইকে দিতে হবে, বিধবা ভাতা দেওয়া সহ মোট ৮ দফা দাবী ণীয়ে তারা ডেপুটেশন দেন।
মালদা