উত্তরদিনাজপুর

রাস্তায় দাঁড়িয়ে থাকা লড়ির পিছনে নাইট সার্ভিস বাসের ধাক্কা। মৃত ২, আহত ১৭ জন যাত্রী

দাঁড়িয়ে থাকা লড়ির পিছনে নাইট সার্ভিস বাস ধাক্কার মারার ঘটনায় মৃত ২ জন  আহত বাসের আরো ১৭ জন যাত্রী। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃত ব্যাক্তিদের নাম বিমান মহন্ত ও নিতাই বর্মন। তাঁর মধ্যে একজন বাসের চালক।  ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের ৩১ নম্বর জাতীয় সড়কে। এই ঘটনার জেরে বেশ কিছু সময় যানজটের সৃষ্টি হয় ৩১ নম্বর জাতীয় সড়কে। পড়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।  

            জানাজায়, বালুঘাট থেকে শিলিগুড়ি গামী একটি বেসরকারি নাট সার্ভিস বাস নিয়ন্ত্রন হারিয়ে ইসলামপুরের রামগঞ্জ এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ধারে দাঁড়িয়ে থাকা একটি লড়ির পিছনে ধাক্কা মারে। এই ঘটনায় আহত হয়েছে প্রায় ১৭ জন বাসের যাত্রী। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হবার কারণে তাদের উত্তরবঙ্গ মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়। ত্রই ঘটনার জানাজানি হতেই স্থানীয় লোকেরা প্রথমে আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে।এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ ও একটি দমকলের ইঞ্জিন। ঘটনার তদন্তে পুলিশ।