বুধবার গাজোল ব্লক অফিসে সর্ব শিক্ষা মিশনের উদ্যোগে একটি শিবির অনুষ্ঠিত হয়। আজ এই শিবিরে মুল উদ্দেশ্যে ছিল প্রতিবন্দিদের প্রয়োজনীয় সামগ্রী বিতরন। আজ গাজোল ব্লকের গাজোল ১ ও ২, আলাল, দেওয়তলা ও বাবুপুর অঞ্চলের প্রায় ৩৩ জন প্রতিবন্দিদের এই শিবিরে ডাকা হয়। তাদের মধ্যে আজ শিবিরে উপুস্থিত হন ৫ জন প্রতিবন্দি। তাদের যা সামগ্রী প্রয়োজন তাই তাদের হাতে তুলে দেওয়া হয়। কাউকে ট্রায়েল সাইকেল, হুইল চেয়ার, অন্ধদের জন্য সটীক এই সমস্ত কিছু। অফিসের এক কর্মী জানান, যারা কোন কারন বসত আজ এখানে উপস্থিত হতে পারেননি তাদেরকে আগামী ৩রা ডিসেম্বর জিনিসগুলি দেওয়া হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/4Fs3lepztco
মালদা