তড়িৎদাহ হয়ে মৃত্যু হল এক ব্যাক্তির।এই ঘটনার জন্য চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পুরসভার শিমুলতলা এলাকায়। মৃত ব্যক্তির নাম সুশান্ত সাহা (৪১), পেশায় আসবাবপত্র ও কাপড়ের ব্যবসায়ী। জানাজায় কয়েক দিনের বৃষ্টির কারনে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের আন্ডার গ্রাউন্ড গোডাউন ঘড়ে জল জমেছিল। বুধবার সুশান্ত বাবু বাড়ির বাজার করে নিয়ে এসে তিনি তার গোডাউন ঘড়ে জলের পরিস্থিতি দেখতে গেলেই বিপত্তি ঘটে। সেখানেই তিনি তড়িৎদাহ হন, বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তরিঘড়ি স্থানীয় বাসিন্দারা সুশান্ত বাবুকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসক।এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া।ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
উত্তরদিনাজপুর