রাজ্য সরকারের উদ্যোগে দুইদিন ব্যাপী বিদ্যালয় ও মহাবিদ্যালয় স্তরীয় মালদা বিভাগীয় যুব সংসদ প্রতিযোগিতার উদ্বোধন হল মালদা কলেজ অডিটোরিয়ামে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গৌড়বঙ্গ বিশ্ব বিধ্যালয়ের উপাচার্য স্বাগত সেন,অতিরিক্ত জেলা শাসক আর ভিমলা, দেবোতোস মন্ডল, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস কুন্ডু সহ অন্যান্যরা। শুক্রবার ও শনিবার মালদা কলেজ অডিটোরিয়ামের দূর্গাকিঙ্কর সদন এবং সানাউল্লাহ মঞ্চে অনুষ্ঠানটি অনষ্ঠিত হবে। পাঁচটি জেলার মোট আটটি বিদ্যালয় এবং আটটি মহাবিদ্যালয়ের প্রতিনিধিরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে। বিদ্যালয় স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সানাউল্লাহ মঞ্চে এবং মহাবিদ্যালয় স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দূর্গাকিঙ্কর সদনে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/B2y9_3nUU1Q
মালদা