মালদা

লক্ষাধিক টাকার পোস্ত খোসা সহ এক যুবককে গ্রেফতার করল বৈষ্ণবনগর থানার পুলিশ

গোপন সুত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ বুধবার গভীর রাতে পারদেওনাপুর হজরত হাজি পাড়া থেকে ইনসান শেখ নামে ১৯ বছরের এক যুবককে গ্রেফতার করে। ইনসানের কাছ থেকে পাওয়া যায় মোট ৫২ কেজি পোস্তর খোসা। যার বাজার মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা। বৃহস্পতিবার বৈষ্ণবনগর থানার পুলিশ ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে। আদালতে পেশ করার পর জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে পুলিসি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় পুলিশের পক্ষ থেকে বলে জানা যায়। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/KADAfOQRofI