মদ্যপ এক ছাত্রের হাতে আক্রান্ত হল এক অধ্যাপক। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর কলেজে। অভিযোগ সোমবার দুপুরে দ্বিতীয় বর্ষের ছাত্র মদ্যপ অবস্থায় নিজের হাত -পা কেটে নিয়ে ভাঙ্গা বোতল নিয়ে কলেজের মধ্যে এসে NCC- র এক অধ্যাপকে মারধর ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে ওই কলেজের ছাত্র বিক্রম বিশ্বাস, বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক সুজিত পাল। জানাজায় যখন বিক্রম NCC-অধ্যাপকে মারধর করছিল সেই সময় কলেজের অন্যান অধ্যাপকেরা ও ছাত্ররা তাকে উদ্ধার করে বলে জানা যায়। বিগত দিনে বিভিন্ন ক্ষেত্রে বিক্রের নাম উঠে এসেছে অপকর্ম কাজে বলে অভিযোগ। নিজেদের নিরাপত্তা ও বিক্রমের শাস্তির দাবীতে কলেজের অন্যান অধ্যাপক - অধ্যাপিকারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক সুজিত পালের কাছে লিখিত ভাবে জানান। কারন এমন ভাবে চলতে থাকলে নিজেদের নিরাপত্তা বলেতে কিছুই থাকছে না। আগামীদিনে এই ধরনের ঘটনা পুনরায় ঘটে তাহলে আন্দোলনে নামা হবে বলে জানান কলেজের অধ্যাপিকা অনুরাধা সিনহা।
এদিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক সুজিত পাল জানান, আজ দ্বিতীয় বর্ষের ছাত্র বিক্রম বিশ্বাস কলেজের NCC-এক অধ্যাপকে মদ্যপ অবস্থায় মারধর ও গালিগালাজ করে। সেই কলেজের অধ্যাপক-অধ্যাপিকারা লিখিত ভাবে জানিয়েছেন। অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তার উর্দ্ধতন কর্তিপক্ষকে জানানো হবে যাতে কলেজে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কারন আজ তার কলেজের এক সহকর্মী ছাত্রের হাতে নিগৃহিত হয়েছে আগামীতে আর যাতে কেউ নিগৃহিত না হয় সেই কারণে।
উত্তরদিনাজপুর