আবার বড়সড় ব্যাঙ্ক ডাকাতির ঘটনা ঘটল কালিয়াচক থানা এলাকায়। বুধবার গভীর রাতে কালিয়াচক থানার বাবুহাট এলাকায় একটি রাস্ট্রায়ত্ব ব্যাঙ্কের তালা ভেঙে একটি টেলিভিশন সহ বেশকিছু সামগ্রী চুরি করে পালায় দুস্কৃতিরা।
ওই ব্যাঙ্কের এক কর্মী জানায়, বৃহস্পতিবার সকালে কালিয়াচক থানার বাবুহাট এলাকায় রাস্ট্রায়ত্ব ব্যাঙ্কের চাঁদপুর শাখার কর্মীরা ব্যাঙ্কের জানালা ভাঙা অবস্থায় দেখতে পায়। ব্যাঙ্কের ভিতরে ঢুকে দেখতে পান প্রায় সমস্ত জিনিস আসবাপ পত্র ভাঙা ও ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এমনকি সিসিটিভি ক্যামেরার তার কেটে তা ভেঙে দিয়েছে দুস্কৃতিরা। এরপর ব্যাঙ্কের কর্মীরা থানায় খবর দিলে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ।
পুলিশ ও ব্যাঙ্ক সুত্রে জানা গিয়েছে, এদিন দুস্কৃতিরা শাখা ব্যাঙ্কের একাধিক তালা ভাঙলেও ব্যাঙ্কের দুটি টাকা রাখার ভোল্ট ভাঙার চেষ্টা করে কিন্তু তা করতে পারেনি। ভোল্ট ভাঙতে না পেরে একটি টেলিভিশন, ব্যাঙ্কের সিকুরিটি কর্মীর গান মেশিন ও দশ রাউন্ড কার্তুজ নিয়ে চম্পট দেয় দুস্কৃতিরা। তবে সিসি ফুটেজ দেখে পুলিশ কিছুটা অনুমান করেছেন সেখানে ছয় থেকে সাত জন ছিল। ঘটনার তদন্তে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/QPi2NoFzpH4