বিয়ের জন্য সকালে ছেলে পক্ষ দেখে যাবার পর রাতে নিজের শোয়ার ঘর থেকে উদ্ধার ওই যুবতি সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত মৃতদেহ। কি কারনে ঘটেছে এই ঘটনা তা নিয়ে সংশয়ে রয়েছে পরিবার থেকে প্রতিবেশী সকলেই। মৃতা সিভিক ভলেন্টিয়ারের নাম শুভদ্রা সরকার(২২)। বাড়ি গাজোলের মশালদীঘি এলাকায়। সে গাজোল থানায় সিভিক ভলেন্টিয়ারের দ্বিতীয় প্যানেলে কর্মরত ছিল। বর্তমানে তাঁর কাজ বন্ধ থাকায় সে বাড়িতেই ছিল।
পরিবার সুত্রে জানা গিয়েছে, তাদের মেয়ে সিভিক ভলেন্টিয়ারে কর্মরত ছিল। এখন কাজ না থাকায় বেশকিছু দিন থেকে সে বাড়িতেই ছিল। বুধবার এক ছেলের বাড়ি থেকে ছেলের মামা তাদের মেয়েকে দেখতে আসে। দেখতে আসার পর ঠিকই ছিল। এরপর রাতে বাড়ির সকলে এক সাথে বাড়ির কাছেই চলা কীর্তন শুনতে যায়। সেখান থেকে হঠাৎ করে শুভদ্রা সরকার বাড়ি চলে আসে। এরপর তাঁর বাবা মেয়ের পেছন পেছন বাড়িতে আসে। তারপর ডাকাডাকি করে দেখে মেয়ের কোন শব্দ পাওয়া যাচ্ছে না। তাঁর শোয়ার ঘরের জানালা দিয়ে দেখে মেয়ের দেহ ঝুলছে। খবর জানাজানি হতেই হৈচৈ পড়ে যায় এলাকায়। এরপর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে আজ ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। কি কারনে আত্মহত্যা তা ক্ষতিয়ে দেখতে ঘটনার তদন্তে পুলিশ।
সিভিক ভলেন্টিয়ারে কর্মরত শুভদ্রা সরকারের সহকর্মীরা জানান, আমাদের সহকর্মীর মৃত্যুতে আমারা শোকাহত। রাজ্য সরকারের কাছে তাদের দাবি যেন তাঁর পরিবারকে সরকারের পক্ষ থেকে কিছু সাহায্য করা হয় বলে তারা দাবি করেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/3UqvIBWz-1E