উত্তরদিনাজপুর

বীর শহীদ ক্ষুদিরাম বসুর ১২৯ তম জন্ম জয়ন্তী উপলক্ষে চারদিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান কালিয়াগঞ্জে

বীর শহীদ ক্ষুদিরাম বসুর ১২৯ তম জন্ম জয়ন্তী উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের স্কুল পাড়ার ক্ষুদিরাম ক্লাবের পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবারো চারদিন ব্যাপি সাংস্কৃতিক প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিবারের প্রথা মেনে এবারো ৩রা ডিসেম্বর ক্ষুদিরাম বসুর জন্ম দিনে ক্লাবে পতাকা উত্তলন ও ওদিন রাতে একটি মশাল মিছিলের মাধ্য এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আজ তার দ্বিতীয় পর্যায়ের সাংস্কৃতিক  প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের সুচনা হয়। এদিনের  প্রদীপ পজ্জলনের মধ্য দিয়ে  অনুষ্ঠানের সূভ সূচনা করেন কালিয়াগঞ্জ পুরসভার পুর প্রধান কার্তিক পাল, এছাড়াও উপস্থিত ছিলেন  ক্লাবের সভাপতি বিরেন দাস, সম্পাদক অরিন্দম   ভৌমিকা,বিশিষ্ট সমাজসেবী অসীম ঘোষ ও জয়ন্ত সাহা , পুরসভার অমিত দেব গুপ্ত,  নমিতা রায়, পুরবী সরকার তিন কাউন্সিলার। চার দিন ধরে বিভিন্ন বিভাগে প্রতিযোগীতা মূলক অনুষ্টনান হবে। এবং শেষের দিন প্রতিবারের মতো বহিরাগত শিল্পীদের নিয়ে বিচিত্রা অনুষ্ঠার মধ্য দিয়ে শেষ হবে। এই প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে শুধু কালিয়াগঞ্জের প্রতিযোগিতা অংশ গ্রহণ ক্রেনা আশে পাশের ব্লকের প্রতিযোগিতারা অংশ গ্রহণ করবে। এই চারদিন ধরে চলা অনুষ্ঠানে প্রচুর মানূষের সমাগম হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/n21u38GoJEg