মালদা

বেআইনি পোস্ত চাষ রুখতে আরও এক পদক্ষেপ কালিয়াচক ব্লক প্রশাসন এবং পুলিশের

বেআইনি পোস্ত চাষ রুখতে আরও এক পদক্ষেপ কালিয়াচক ব্লক প্রশাসন এবং পুলিশের। শুক্রবার এই মর্মে কালিয়াচক এক নম্বর ব্লকের বিভিন্ন এলাকা ঘুরে বেআইনি পোস্ত চাষ রুখতে নজরদারি চালালো ব্লক প্রশাসন এবং কালিয়াচক থানার পুলিশ। 

        প্রসঙ্গত, জালনোট এবং পোস্ত চাষের জন্য রাজ্য মানচিত্রে বার বার মালদার কালিয়াচকের নাম উঠে এসেছে। তাই এবারে পোস্ত চাষের প্রথম মরশুম থেকেই এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে মালদা জেলা পুলিশ প্রশাসন। বেআইনি পোস্ত চাষ রুখতে গ্রহণ কড়া হয়েছে একাধিক পদক্ষেপ। তাঁরই অঙ্গ হিসেবে শুক্রবার সকালে বেআইনি পোস্ত চাষ রুখতে কালিয়াচক এক নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় নজরদারি চালালো ব্লক প্রশাসন এবং পুলিশ। এদিন কালিয়াচক এক নম্বর ব্লকের মৌজমপুর, সিলামপুর এক, সিলামপুর দুই, আলিপুর এক এবং জালুয়াবাথান গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হয়। বেআইনি পোস্ত চাষ রুখতে এলাকাবাসীদের সাথেও কথা বলা হয়।