চোরাপথে বাংলাদেশে গবাদিপশু পাচার রুখল বি এস এফ এর ৩৬ নং জাওয়ানরা। ঘটনায় বাকি পাচারকারীরা পালিয়ে গেলেও ২ পাচারকারীকে গ্রেপ্তার করেছে বি এস এফ এর ৩৬ নং জওয়ানরা। উদ্ধার হয় ৪৪ টি গবাদিপশু। জানা যায়, বৃহস্পতিবার রাতে মালদহের বৈষ্ণবনগর থানার দৌলতপুর ও সেভাপুর বিওপি ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গবাদিপশু বাংলাদেশে পাচার করছিল ১০ থেকে ১৫ জনের একটি পাচারকারীর দল। পাহারারত ৩৬ নং ব্যাটালিয়ানের দৌলতপুর ও সেভাপুর বিওপি জওয়ানদের নজরে বিষয়টি এলে তারা বাঁধা দেয়। পাচারকারীদের সাথে বাকিরা পালিয়ে গেলেও ২ জন পাচারকারীকে ধরা সম্ভব হয়। উদ্ধার হয় ৪৪ টি গবাদিপশু। বি এস এফ ৩৬ নং ব্যাটালিয়ানের দৌলতপুর ও সেভাপুর বিওপি জওয়ানরা ২ পাচারকারীকে শুক্রবার বৈষ্ণবনগর থানার হাতে তুলে দেয়। জানা যায়, ধৃতদের নাম সাফিকুল ইসলাম (১৮), ফিরেজ আলম (১৮), তাদের বাড়ি বৈষ্ণবনগর থানার সুখপাড় জেনপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। শুক্রবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Q7b9iXr29mk
মালদা