জেরক্স করতে গিয়ে মোটরবাইক দুর্ঘটনায় গুরুত্বর আহত দুই মাধ্যমিক পরিক্ষার্থী সহ তিন বাইক আরোহী। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটেছে, মালদা থানার গোয়ালপাড়া এলাকায়। জানাযায়,আহতদের নাম সুশাম্ত রাজবংশী(২৬),অমিত কুমার রাজবংশী(১৭) দশম শ্রেনী এবং সত্যজিৎ রাজবংশী(১৬) অষ্টম শ্রেনী। তাদের বাড়ি গাজোল থানার এক্রাপুকুর গ্রামে।
জানাগেছে,আজ সকালে তিনজন একটি মোটরবাইকে চেপে বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে আটমাইলে যায় পরীক্ষার নোট জেরক্স করতে। সেখানে যাওয়ার পথে রাস্তার বেহাল অবস্থা থাকার কারনে নিয়ন্ত্রন হারিয়ে মোটরবাইক দুর্ঘটনাটি ঘটে। তবে বাইক আরোহীদের মাথায় হেলমেট ছিলোনা। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করে স্থানীয়রা। এদের মধ্যে সুশাম্ত রাজবংশীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কোলকাতা নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/XZsojfFJlSw